যশোরে দিন দিন ঘনীভূত হচ্ছে ডেঙ্গু আতঙ্ক !

যশোরে দিন দিন ঘনীভূত হচ্ছে ডেঙ্গু আতঙ্ক !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১ জন রোগীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক দৈনিক পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে অভয়নগরে ১৪ জন, বাঘারপাড়ায় ০ জন, চৌগাছায় ১ জন, ঝিকরগাছায় ৩ জন, কেশবপুরে ৮ জন, মণিরামপুরে ৫ জন, শার্শায় ৩ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত যশোর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬১ জনে। এর মধ্যে সর্বমোট ৮৬৪ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন অবস্থায় জেলায় এ পর্যন্ত সর্বমোট ২ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে সর্বমোট ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এ পর্যন্ত মোট ৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলোতে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে। তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জমানো পানি অপসারণে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোর চাউলিয়ায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ : প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী : চাঁচড়ায় বিএনপির প্রস্তুতি সভা

শার্শার ফেনসিডিল মামলায় মোখলেছুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

যশোরে মোল্লাপাড়া গোরস্থান এলাকা থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোরে ১১৫ বোতল উইনডোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ২২ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফলে শার্শার উলাশীতে জামায়াতের ব্যাপক প্রচার

কেশবপুরের পাঁজিয়ায় বাজারে দোকান চুরির চেষ্টা : গাঁজা সেবনের কলকেসহ চোর আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *