কেশবপুরের পাঁজিয়ায় বাজারে দোকান চুরির চেষ্টা : গাঁজা সেবনের কলকেসহ চোর আটক

কেশবপুরের পাঁজিয়ায় বাজারে দোকান চুরির চেষ্টা : গাঁজা সেবনের কলকেসহ চোর আটক

হাফিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি,

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে চারটি দোকানে দুঃসাহসিক চুরির চেষ্টার সময় হাতেনাতে মোহন হালদার নামের এক ব্যক্তিকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দিবাগত মধ্যরাতে পাঁজিয়া বাজারে এই চুরির ঘটনা ঘটে। আটককৃত মোহন হালদার স্থানীয় পাঁজিয়া এলাকার বাসিন্দা গোপাল হালদারের ছেলে।

স্থানীয় ও বাজার কমিটি সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার গভীর রাতে পাঁজিয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চোর চক্র হানা দেয়। এ সময় বাজারের নিরাপত্তা ও টহলে থাকা আনসার সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে মোহন হালদারকে হাতেনাতে আটক করেন। তাঁর কাছ থেকে গাঁজা সেবনের কলকে, খুচরা কয়েন, বিভিন্ন ব্যাংকের চেক এবং চোরাই কার্যক্রমের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, অভিযুক্তকে আটকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক এবং পাঁজিয়া রূপালী ব্যাংকে দায়িত্বরত আনসার সদস্য পলাশ মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনসার সদস্যরা আটক মোহন হালদারকে স্থানীয় বাজার কমিটির নিকট হস্তান্তর করেন। পরবর্তীতে  বৃহস্পতিবার সকালে পাঁজিয়া বাজার কমিটির মাধ্যমে তাঁকে কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাজারের একাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘন ঘন চুরির উপদ্রব থেকে বাজারকে নিরাপদ রাখতে আনসার সদস্যদের এই তৎপরতা ও সাহসিকতা অত্যন্ত প্রশংসনীয়। এ ঘটনায় কেশবপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ১১৫ বোতল উইনডোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ২২ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফলে শার্শার উলাশীতে জামায়াতের ব্যাপক প্রচার

প্রধান শিক্ষক ও দপ্তরি আটক : অভিযুক্ত ধর্ষক শিক্ষক এখনো অধরা

যশোরে ২১৭০ পিস ইয়াবা, ২০ বোতল কফ সিরাপ ও প্রাইভেটকারসহ ৫ জন গ্রেপ্তার

ওয়ারেন্ট তামিল করে বিপাকে ঝিকরগাছা থানার এএসআই!

জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিলে শেখ হাসিনার বর্বরতার নিন্দা

শার্শায় মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষক প্রশিক্ষণ ও নবীনবরণে মুখর যবিপ্রবি : সনদ বিতরণ এবং বিএমবি বিভাগের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন

ঝিকরগাছায় যুবক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফজলুর রহমান গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *