স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর উপশহর বি-সি ব্লক বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ফুয়াদ আহম্মেদ সভাপতি এবং নূর ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপশহর আদর্শ বহুমুখী মাদ্রাসায় এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৩৯ জন ভোটারের মধ্যে ১৩৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রাপ্ত ভোটে সভাপতি পদে ফুয়াদ আহম্মেদ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিম খান মেজো পেয়েছেন ৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম সুমন পেয়েছেন ৪৯ ভোট এবং মীর আলী আক্তার ফারুক পেয়েছেন ৩২ ভোট।
বিজ্ঞাপন
এছাড়া অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে মহিউদ্দিন আহমেদ মঈন ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরউজ্জামান মনির পেয়েছেন ১৭ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে জাফর ইকবাল ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ পেয়েছেন ৪৫ ভোট)।
অন্যদিকে বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে নাসিম উদ্দীন, প্রচার সম্পাদক পদে মাসুদ আহমেদ খান এবং নির্বাহী সদস্য পদে এরশাদ আলী গুড্ডু, আবু তাহের, আমিরুল হক ও ফারুক হোসেন।
উল্লেখ্য, সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব। এ সময় তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার কুতুব উদ্দীন, আজিজুর রহমান ও তৈয়েব আলী। ছবি সংগৃহীত।
