শার্শার ফেনসিডিল মামলায় মোখলেছুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

শার্শার ফেনসিডিল মামলায় মোখলেছুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

 যশোরে ফেনসিডিলের একটি মামলায় মোখলেছুর রহমান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোখলেছুর রহমান আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার তৎকালীন এসআই মো. শফিকুল ইসলাম যশোর-বেনাপোল সড়কের নাভারণ সাতক্ষীরার মোড়ে অভিযান চালান। ওই সময় সেখানে বাসের জন্য অপেক্ষমাণ মোখলেছুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেন তিনি। পরে তাঁর কাছে থাকা দুটি ব্যাগের ভিতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম শার্শা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে মামলার তদন্ত শেষে আসামি মোখলেছুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই মো. মোশারেফ হোসেন। বিচার প্রক্রিয়া চলাকালীন আদালত থেকে জামিন পেয়ে আসামি মোখলেছুর রহমান পালিয়ে যান এবং পলাতক থেকেই মামলার কার্যক্রম চলতে থাকে।

উক্ত মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাঁকে উপরোক্ত সাজা প্রদান করেন।  ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী : চাঁচড়ায় বিএনপির প্রস্তুতি সভা

যশোরে মোল্লাপাড়া গোরস্থান এলাকা থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোরে ১১৫ বোতল উইনডোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ২২ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফলে শার্শার উলাশীতে জামায়াতের ব্যাপক প্রচার

কেশবপুরের পাঁজিয়ায় বাজারে দোকান চুরির চেষ্টা : গাঁজা সেবনের কলকেসহ চোর আটক

প্রধান শিক্ষক ও দপ্তরি আটক : অভিযুক্ত ধর্ষক শিক্ষক এখনো অধরা

যশোরে ২১৭০ পিস ইয়াবা, ২০ বোতল কফ সিরাপ ও প্রাইভেটকারসহ ৫ জন গ্রেপ্তার

ওয়ারেন্ট তামিল করে বিপাকে ঝিকরগাছা থানার এএসআই!

জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিলে শেখ হাসিনার বর্বরতার নিন্দা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *