অনলাইন প্রতারকদের রুখে দিতে প্রস্তুত যশোর সাইবার সেল

অনলাইন প্রতারকদের রুখে দিতে প্রস্তুত যশোর সাইবার সেল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার (এলআইসি) ধারাবাহিক প্রযুক্তিগত সফলতায় আগস্ট মাসজুড়ে উদ্ধার করা হয়েছে হারানো ৬০টি মোবাইল ফোন এবং বিকাশ ও নগদের ভুল অ্যাকাউন্টে চলে যাওয়া ১ লাখ ৩২ হাজার টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত এসব মালামাল ও অর্থ যাবতীয় আইনি প্রক্রিয়া এবং যাচাই-বাছাই শেষে প্রকৃত ১১ জন মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাইবার সেল সূত্রে জানা যায়, আগস্ট মাসে জেলার বিভিন্ন থানায় ডিজিটাল ডিভাইস হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পুলিশি প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণা শিকার হওয়া এবং অসাবধানতাবশত ভুল নম্বরে চলে যাওয়া নগদ ও বিকাশের অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

সাইবার প্রযুক্তি সহায়তার পাশাপাশি হ্যাকিংয়ের শিকার হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতকরণে আগস্ট মাসে ১২টি হ্যাকড ইমো অ্যাকাউন্ট এবং ২৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে ব্যবহারকারীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

সাইবার সেলের কার্যক্রমের বিষয়ে পুলিশ জানায়, কেবল প্রযুক্তিগত ডিভাইসই নয়, অপহৃত ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে থানা পুলিশকে প্রত্যক্ষ সহায়তা দিয়ে আগস্ট মাসে ৬ জন ভিকটিমকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

যশোর জেলা সাইবার সেলের প্রতিনিধিরা জানান, সাইবার জগতে সংঘটিত অপরাধ দমন, ফেসবুক-বিকাশ কেন্দ্রিক অনলাইন প্রতারণা রোধ, ক্লুলেস মামলার রহস্য উন্মোচন এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে তাঁদের এই বিশেষ সেল। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *