যশোরে ডেঙ্গু ও হাম পরিস্থিতি : গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৮ ডেঙ্গু ও ২ হাম রোগী

যশোরে ডেঙ্গু ও হাম পরিস্থিতি : গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৮ ডেঙ্গু ও ২ হাম রোগী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে মশার কামড়জনিত ডেঙ্গু জ্বরের পাশাপাশি হামের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮ জন ডেঙ্গু এবং ২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রতিবেদনে জেলার ডেঙ্গু ও হাম পরিস্থিতির এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

ডেঙ্গু পরিস্থিতি: প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন, চৌগাছায় ১ জন এবং কেশবপুরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০২ জনে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ইতোমধ্যে চিকিৎসা শেষে ৩৭৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বর্তমানে যশোরের বিভিন্ন হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন ভর্তি রয়েছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

হাম পরিস্থিতি: এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে প্রকাশিত হাম সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পাশাপাশি নতুন করে ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় সর্বমোট ৮৫৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে ১১৭ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এ রোগে কারও মৃত্যু ঘটেনি। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৯ জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাক জানান, ডেঙ্গু ও হাম রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতে জেলা স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতালগুলো সার্বক্ষণিক তৎপর রয়েছে। সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং শিশুসহ সকল ক্ষেত্রে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *