বাধা জয় করে বিজয়ী সাদিয়া, জিহান সাবিদুর, মুসলিমা, সাক্ষর ও সরণি!

বাধা জয় করে বিজয়ী সাদিয়া, জিহান সাবিদুর, মুসলিমা, সাক্ষর ও সরণি!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রকাশিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছে যশোরে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের সন্তানরা। জিপিএ-৫ সহ চমৎকার ফলাফল অর্জন করে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের আনন্দের জোয়ারে ভাসিয়েছে তারা। আগামী দিনে দেশসেবায় স্থাপত্যবিদ, চিকিৎসক, প্রকৌশলী ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছে এসব কৃতী শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর্কিটেক্ট হতে চায় জিহান: যশোর বিএএফ শাহীন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে জিহান আন নূর রকিব। তার ইচ্ছা ভবিষ্যতে একজন সফল স্থাপত্যবিদ (আর্কিটেক্ট) হওয়ার। জিহান প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য এবং ‘দৈনিক সুবর্ণভূমি’ পত্রিকার স্টাফ রিপোর্টার রকিব হোসেন স্বপন ও ব্যাংকার মনিকা পারভীন চৌধুরীর একমাত্র পুত্রসন্তান। জিহান তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দেশবাসীর দোয়া প্রার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাদিয়া মেহেজাবিনের স্বপ্ন চিকিৎসক হওয়া: ক্যান্টনমেন্টস্থ যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করে জিপিএ-৫ পেয়েছে কাজী সাদিয়া মেহেজাবিন। সে প্রেসক্লাব যশোরের সদস্য কাজী এ এন এম নুরুজ্জামানের কন্যা। তাঁর মাতা সেলিনা আক্তার একজন সরকারি চাকরিজীবী। এসএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত সাদিয়া জানায়, ভবিষ্যতে মন দিয়ে পড়ালেখা সম্পন্ন করে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় সে।

প্রকৌশলী হতে চায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সাবিদুর: ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে ‘গোল্ডেন জিপিএ-৫’ পেয়ে কৃতকার্য হয়েছে সাবিদুর রেজা খান। সে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য আবিদুর রেজা খান ও নাজমুন নাহার দম্পতির ছোট ছেলে। সাবিদুর জানায়, প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) হিসেবে উচ্চশিক্ষা শেষ করে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ও সফল মানুষ হওয়াই তার একমাত্র লক্ষ্য।

মানুষের সেবা করতে চায় মুসলিমা: শহরের সেবাসংঘ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৪.৭৮ পয়েন্ট পেয়ে সাফল্য অর্জন করেছে মোছা. মুসলিমা আমিন। সে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য রুহুল আমিন ও গৃহবধূ নূরজাহানের কন্যা। মুসলিমা ভবিষ্যতে চিকিৎসাসেবা কিংবা অন্যান্য মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিবেদিত করতে চায়।

আদর্শ মানুষ হতে চায় সাক্ষর: যশোর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে ‘জিপিএ-এ’ (A) লাভ করে সন্তোষজনক ফলাফল অর্জন করেছে মোস্তানূর রহমান সাক্ষর। সে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক যুগ্ম সম্পাদক ও ‘দৈনিক সুবর্ণভূমি’র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা এবং নূরজাহান আরা নীতি দম্পতির সন্তান। নীতিবান ও আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে সবার কাছে দোয়া চেয়েছে সাক্ষর।

মায়ের শোক ভুলে বিজয়ী সরণি: যশোর বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে সাদিয়া শবনম সরণি। সে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহীদ জয় ও মরহুমা শামীমা আক্তার স্বপ্নার কন্যা। সরণির পিতা শহীদ জয় জানান, গত ৩০ ডিসেম্বর সরণির মা পরলোকগমন করেন। মাতৃহারা হওয়ার গভীর বেদনা বুকে চেপে রেখেই সে পড়াশোনা চালিয়ে সাফল্য অর্জন করেছে। এই কঠিন সময়ে শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়া সরণিকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। সরণির ভবিষ্যৎ জীবনের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তাঁর পিতা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *