যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (২৯ জুলাই ২০২৬) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যশোরের বিভিন্ন হাসপাতালে মোট ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন রোগী ভর্তি আছেন। এছাড়া যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২ জন এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী চিকিৎসাধীন। বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৬ জনে। এর মধ্যে ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৮ জন এবং উন্নত চিকিৎসার জন্য ১ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত যশোরে ডেঙ্গুতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং মশারি টাঙিয়ে ঘুমানোর আহ্বান জানিয়েছে।

ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *