মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মাগুরা জেলায় সড়ক ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গভীর রাতে নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গতিশীলতা আনা এবং তাঁদের মানসিকভাবে চাঙ্গা রাখার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

জানা গেছে, গভীর রাতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে মোড়ে হঠাৎ উপস্থিত হয়ে সার্বিক ডিউটি তদারকি করেন পুলিশ সুপার। তিনি শুধু তদারকিতেই ক্ষান্ত হননি; বরং নিঝুম রাতে কষ্ট করে দায়িত্ব পালনরত প্রতিটি পুলিশ সদস্যের সাথে কুশল বিনিময় করেন, তাঁদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং নিজস্ব উদ্যোগে আনীত নাস্তা বিতরণ করেন।

পুলিশ সুপারের এমন হঠাৎ উপস্থিতি ও মানবিক ব্যবহারে গভীর রাতে কর্মরত পুলিশ সদস্যরা আপ্লুত হন এবং কাজের প্রতি তাঁদের দায়িত্ববোধ আরও বহুগুণ বেড়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাগুরা জেলা পুলিশ সুপার জানান, জেলাজুড়ে জননিরাপত্তা জোরদার করা ও সাধারণ মানুষের শান্তি বজায় রাখাই মাগুরা পুলিশের মূল লক্ষ্য। রাত জেগে দায়িত্ব পালন করা সদস্যদের মনোবল বৃদ্ধি করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *