মালিক বিহীন পণ্য জব্দ

শহিদ জয়:

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ এপ্রিল) জেলার বেনাপোল, ঘিবা বিওপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ৩টি শাড়ি, ৪২টি চকলেট, ৯৭টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ৪৩৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *