যবিপ্রবিতে নিম্নমানের সড়ক নির্মাণের অভিযোগে স্মারকলিপি প্রদান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নির্মিত ১০০ মিটার সড়কের নিম্নমানের কাজের অভিযোগে তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরাম, যবিপ্রবি শাখা।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এনএফটি বিভাগের শিক্ষার্থী মো. সালেক খানের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি দেয়।
এ সময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. রবিন, গণিত বিভাগের মো. তাঞ্জিল ফাইম, ত্রিপোলি বিভাগের মো. সজিবসহ অন্যান্য শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত প্রায় ১০০ মিটার সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়। তবে নির্মাণের তিন দিনের মধ্যেই সড়কের পিচ হাতের চাপেই উঠে যেতে শুরু করে, যা নিম্নমানের কাজের প্রমাণ বলে দাবি করেন তারা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

ফাইল ছবি

আরো পড়ুন

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *