মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো পুলিশ

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো পুলিশ

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ঝিনাইদহের কালীগঞ্জের দুই কিশোরীকে ১২ ঘণ্টার ব্যবধানে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের পর উদ্ধার অভিযান চালিয়ে দুই কিশোরীকে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪) প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা ঘরে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুব্রত দেবনাথ কালীগঞ্জ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জিডি নথিভুক্ত হওয়ার পরপরই কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর তত্ত্বাবধানে উদ্ধার তৎপরতা শুরু হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান কিশোরগঞ্জের ভৈরব এলাকায় নিশ্চিত হওয়ার পর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই ভৈরব থানা এলাকা থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, মায়ের ওপর অভিমান করে ওই দুই কিশোরী বাড়ি ছেড়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ভৈরব থেকে উদ্ধার করা সম্ভব হয়।

এ ঘটনার প্রেক্ষিতে অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়ে ওসি বলেন, সন্তানদের প্রতি আরও সহনশীল, স্নেহশীল ও যত্নবান হওয়া জরুরি। তাদের মানসিক অবস্থা ও অনুভূতির যথাযথ মূল্যায়ন এবং পারিবারিক বন্ধন দৃঢ় রাখলে আবেগ বা অভিমানের বশে সন্তানদের এ ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়ানো সম্ভব। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

শার্শায় প্রাণিসম্পদ দিবস ও সপ্তাহ উদযাপন শোভাযাত্রা ও আলোচনা সভা

নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেশবপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত : অমিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *