সাবেক এমপি আনারের মেয়ে ডরিন  ৩ দিনের পুলিশ রিমান্ডে

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

বিস্ফোরক দ্রব্য আইনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে।

শুনানি শেষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ রিমান্ড আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে আজ ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরের দিকে তাঁকে আদালতে তোলা হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়েছে, আটক ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার অপর আসামিদের যোগসাজশে দেশের সার্বভৌমত্বে আঘাত হানা, জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা তৈরির লক্ষ্যে তিনি দেশবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটির তদন্ত চলমান রয়েছে বলেও জানানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

শার্শায় প্রাণিসম্পদ দিবস ও সপ্তাহ উদযাপন শোভাযাত্রা ও আলোচনা সভা

নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেশবপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত : অমিত

প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *