বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত : অমিত

বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত : অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের দেওয়া উসকানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মো. নিজামদ্দিন অমিত।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সাল থেকেই বাংলাদেশকে সিকিম, জুনাগড় ও হায়দ্রাবাদের মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা ভারত পোষণ করে আসছে, মোদি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সম্পর্কে এমন মন্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থীই নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকিস্বরূপ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে অমিত হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতসহ কোনো বিদেশি শক্তি যদি বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডের দিকেও হাত বাড়ানোর দুঃসাহস দেখায়, তবে দেশের ১৮ কোটি মানুষ নিজেদের রক্ত দিয়ে তা রুখে দেবে। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার পরপরই ভারতীয় মন্ত্রীর এমন মন্তব্য বাংলাদেশের বিরুদ্ধে গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে বলেও দাবি করেন তিনি।

ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মো. নিজামদ্দিন অমিত অভিযোগ করেন, দেশটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং মসজিদ-মাদ্রাসা ভাঙচুরের মতো নিপীড়ন চালানো হচ্ছে। স্বাধীন বাংলাদেশের মাটিতে কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে এ ধরনের বক্তব্যের জন্য মোদি সরকারকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তৃণমূল জাগপার এই শীর্ষ নেতা। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

শার্শায় প্রাণিসম্পদ দিবস ও সপ্তাহ উদযাপন শোভাযাত্রা ও আলোচনা সভা

নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেশবপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *