কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সকালে আয়োজিত র‍্যালিতে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, খামারি, শিশু-কিশোর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এসকে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যাপক মো. আজিজুর রহমান, সাবেক থানা সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম এবং পৌর আমির মাওলানা মুহাদ্দিস আব্দুল কাউয়ুমসহ আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. শামীম হোসাইন বলেন, প্রাণিসম্পদ খাত কেবল পুষ্টির চাহিদাই পূরণ করে না; এটি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী বাংলাদেশ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। বিজ্ঞানসম্মত ও আধুনিক উপায়ে পশুপাখি পালন করলে খামারিরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু পালন, চিকিৎসাসেবা ও সরকারি সুবিধা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ইউএনও এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে ডা. মো. জিল্লুর রহমান খামারিদের পাশে থেকে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে রোগ প্রতিরোধ, কারিগরি জ্ঞান বৃদ্ধি, উন্নত চিকিৎসাসেবা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও খামারিদের সচেতনতা বাড়াতে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

শার্শায় প্রাণিসম্পদ দিবস ও সপ্তাহ উদযাপন শোভাযাত্রা ও আলোচনা সভা

নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেশবপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত : অমিত

প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *