মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদার দাবিতে কোটচাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি  ও আলোচনা সভা

মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদার দাবিতে কোটচাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রফিক মন্ডল, কোটচাঁদপুর, ঝিনাইদহ :

‘শিক্ষক গড়বেন স্বপ্ন, গড়বেন ভবিষ্যৎ’—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শুভযাত্রা ও র‍্যালি বের হয়ে কোটচাঁদপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মূল আলোচনা সভা আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনকালে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন বলেন, “শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। একজন শিক্ষকের দায়িত্ব কেবল শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানার্জনে সীমাবদ্ধ নয়; তাদের মাঝে সুদৃঢ় নৈতিকতা, মানবিক মূল্যবোধ, গভীর দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাও শিক্ষকের অন্যতম প্রধান কাজ।”

তিনি শিক্ষা ব্যবস্থার সার্বিক গুণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে আরও বলেন, “বর্তমান যুগে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে হবে। শিক্ষকদের জন্য যথাযথ মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ সুনিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা অপরিহার্য। কোটচাঁদপুরের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

ইউএনও আরও যোগ করেন, “শিক্ষার মূল দর্শন হওয়া উচিত একটি জ্ঞাননির্ভর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন করা। এ ক্ষেত্রে শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম। আগামীর নতুন প্রজন্মকে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেসার উদ্দীন আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান এবং পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. আজিজুর রহমান ও পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ সারির নেতৃবৃন্দ।

সমাবেশের বক্তারা শিক্ষকদের সামাজিক ও দাপ্তরিক মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। একই সাথে একটি সমৃদ্ধ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *