বান্ধবীর গোপন ছবি তুলে ৩ লাখ টাকা চাঁদা দাবি! যশোরে নারী শিক্ষার্থীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

বান্ধবীর গোপন ছবি তুলে ৩ লাখ টাকা চাঁদা দাবি! যশোরে নারী শিক্ষার্থীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর এক নারী শিক্ষার্থীর লজ্জাজনক স্থানের ছবি উঠিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় পর্ণগ্রাফি আইনে নিয়মিত মামলা হয়েছে আরেক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে।

বাদি (২২) খুলনার ফুলতলা উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বর্তমানে যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। আর যাকে আসামি করা হয়েছে তিনি (২৪) যশোরের অভয়নগর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বাদির অভিযোগ তারা সহপাঠি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। তারা একটি মেসে থেকে লেখাপড়া করতেন। তিনি (বাদি) মেসে ঘুমিয়ে থাকাকালীন আসামি গোপন কৌশলে তার মোবাইল ফোনের ক্যামেরায় তার লজ্জাস্থানের ছবি উঠায়। বর্তমানে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।

গত ২ মে ‘অভয়নগরের বাণী’ নামক একটি নিউজ পোর্টালে একটি সংবাদ ছাপা হয়। ওই সংবাদের কমেন্টস অপশনে তার আপত্তিকর ছবি পোস্ট করে এবং লেখেন ‘যাকে নিয়ে কমেন্টস করেছেন আগে তদন্ত করুন ভালোভাবে।’ এছাড়া আসামির ফেসবুক স্টোরিতেও বাদির আপত্তিকর ছবি আপলোড করে। তিনি জানতে পেরে ৩ মে আসামির বাড়িতে যান এবং আসামি প্রথমে তা অস্বীকার করে। পরে ওই ছবি ডিলিট করে দিতে বললে আসামি ৩ লাখ টাকা চাঁদা চায়। বলে তিন লাখ টাকা দিলে ছবি ডিলিট করে দেয়া হবে। আর টাকা না দিলে ওই ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হবে। তিনি মানসম্মান বিবেচনা করে আদালতে এই বিষয়ে একটি অভিযোগ দেন। পরে আদালতের নির্দেশে অভিযোগটি পর্ণগ্রাফি আইনে থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *