যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের কাজিপাড়া মানিকতলা এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মহিন (২৮) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের তবিবরের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিন কাজিপাড়া মানিকতলা এলাকায় তপনের বাড়িতে কাজ করছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসায় রাত ৭টার দিকে তিনি বিদ্যুতের বাল্ব লাগাতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার। প্রতীকী-ছবি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *