বাঘারপাড়া ও যশোর শহরে ডিবির হানা : পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বাঘারপাড়া ও যশোর শহরে ডিবির হানা : পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সফল অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পৃথক দুটি অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা এবং ৯৯ শতাংশ অ্যালকোহলের ১০০টি বোতল উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেলে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপোড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখান থেকে নূর হোসেন (২২) নামের এক তরুণকে আটক করা হয়। পরে তাঁর শরীর ও কাছে থাকা জিনিসপত্র তল্লাশি করে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক নূর হোসেন ওই গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

অন্যদিকে, আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাতে যশোর শহরের ব্যস্ততম এলাকা অম্বিকা বসুলেন (উমেশ চন্দ্র লেন) সড়কের হাসান এন্টারপ্রাইজের সামনে দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের আরেকটি দল। এ সময় নজরুল ইসলাম খান (৫২) ও রবিউল ইসলাম (৪৬) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে উচ্চ মাত্রার (৯৯ শতাংশ) অ্যালকোহলের ১০০টি বোতল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত তিনজন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নির্মূলে ডিবির এই ঝটিকা ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *