চৌগাছায় কৃষককে পিটিয়ে দুই হাত ভাঙার অভিযোগ !

চৌগাছায় কৃষককে পিটিয়ে দুই হাত ভাঙার অভিযোগ !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে আব্দুল জব্বার (৫০) নামের এক কৃষককে দা-এর উল্টো পাশ দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলার বুন্দীতলা গ্রামে এ সহিংস ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুল জব্বার ওই গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।

অভিযোগ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পূর্বশত্রুতার জেরে একই গ্রামের রমজান (৬৫) এবং তাঁর দুই ছেলে রিঙ্কু (৪৫) ও রিপনের (৪০) সাথে আব্দুল জব্বারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাঁরা দেশীয় অস্ত্র দা-এর উল্টো পাশ দিয়ে আব্দুল জব্বারকে বেধড়ক পেটাতে থাকেন। এতে তাঁর দুই হাতেই প্রচণ্ড আঘাত লাগে এবং হাতের হাড় ভেঙে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *