প্রবীণ চিকিৎসক ডা. মোজাম্মেল ও সাংবাদিক মনিরুজ্জামানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

প্রবীণ চিকিৎসক ডা. মোজাম্মেল ও সাংবাদিক মনিরুজ্জামানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ চিকিৎসক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন এবং বৈশাখী টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) প্রতিমন্ত্রী যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে সেখানে চিকিৎসাধীন দুই বিশিষ্ট ব্যক্তিত্বের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. মোজাম্মেল হোসেন (৭৯) বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটের এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে রক্তে গুরুতর সংক্রমণ, কিডনি জটিলতাসহ বয়সের ভারজনিত নানা ব্যাধিতে ভুগছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিকিৎসাধীন চিকিৎসকের ছেলে ও যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক পরাগ জানান, গত ২০ সেপ্টেম্বর শহরের কাজীপাড়ার বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিকভাবে এই হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তাঁর চিকিৎসার খোঁজ নেন এবং দ্রুত রোগমুক্তি কামনা করেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী হাসপাতালের অপর একটি ইউনিটে চিকিৎসাধীন বৈশাখী টেলিভিশনের যশোর প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান মনিরের কক্ষে যান। তিনি সাংবাদিক মনিরের চিকিৎসার অগ্রগতি নিয়ে চিকিৎসক ও তাঁর স্বজনদের সাথে কথা বলেন। এ সময় তিনি সাংবাদিক মনিরের মনোবল বাড়াতে আশ্বস্ত করে বলেন, “কোনো চিন্তা করার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে।”

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর যশোর জেনারেল হাসপাতালে সাংবাদিক মনিরুজ্জামানের বাম কানে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রায় দুই বছর পূর্বে কানে চোট পাওয়ার পর থেকে তিনি ক্রমাগত ব্যথা, রক্ত ও পুঁজ পড়া এবং শ্রবণশক্তি হ্রাসের সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা কানে রক্ত জমাট বেঁধে সংক্রমণের সত্যতা পেয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মাসুমসহ স্থানীয় দলীয় ও পেশাজীবী নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *