মাদক, অবক্ষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান এমপি মুন্নির

মাদক, অবক্ষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান এমপি মুন্নির

স্ফুলিঙ্গ রিপোর্ট :

কৃতি শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও নৈতিক চরিত্র গঠনে দিকনির্দেশনা প্রদান করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেছেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়ালেখাই যথেষ্ট নয়, তাদের সঠিক মানসিক বিকাশ ও মোটিভেশন সবচেয়ে বেশি জরুরি।”

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি সমাজের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মাদকের ভয়াবহতা রোধ, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত মব সৃষ্টি, অপপ্রচার ও নানা বিভ্রান্তিমূলক অপতৎপরতার বিষয়ে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের থাবা এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করার গুরুত্ব আরোপ করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি অধ্যবসায় ধরে রাখতে হবে। সুশিক্ষার আলো না থাকলে সমাজে মূল্যহীন হয়ে পড়তে হয়। নৈতিক চরিত্র গঠনের মাধ্যমেই একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।” বক্তব্যে তিনি শিক্ষা খাতে সরকারের প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন। একই সাথে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, তারা জান্নাতের লোভ দেখিয়ে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

হাজিরবাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত ও বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় জিপিএ-৫ প্রাপ্তসহ বিভিন্ন গ্রেডে কৃতিত্বের সাথে উত্তীর্ণ ২২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ।

বিএনপি নেতা জামশেদ আলী ও আব্দুল হাই লাভলুর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— স্থানীয় বিএনপি নেতা সরদার শাহজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামির হোসেন, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, মাস্টার হেলাল উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মনিরুজ্জামান মনির, অধ্যাপক আমিরুল ইসলাম, বিএনপি নেতা রিকাব উদ্দিন, আল আমিন ইউসুফ ও তমিজ উদ্দিনসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে কৃতি শিক্ষার্থী নুরজাহান খাতুন ও রেদওয়ান হোসেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *