নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র বাস্তবায়নে ব্যর্থতার সুযোগ নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র বাস্তবায়নে ব্যর্থতার সুযোগ নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র বাস্তবায়নে ব্যর্থতার সুযোগ নেই। এ কৌশলপত্র বাস্তবায়ন করতে না পারলে দেশের পুরো বিদ্যুৎ খাত তথা সার্বিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে।

তিনি আরো বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাত শক্তিশালী হলে গ্যাস, কয়লা বা তেলের ওপর নির্ভরতা কমে যেত। কিন্তু বিগত সরকারসমূহ এবং অন্তর্বর্তীকালীন সরকার এই খাতে সেভাবে মনোযোগ দেয়নি। ফলে অনেক সম্ভাবনাময় উদ্যোগ বাতিল হয়ে গেছে। তবে এবার আমাদের সফল হতে হবে।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার সকালে যশোর ব্র্যাক লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন উদ্যোক্তা তৈরি ও ফাইনান্সিং প্রসঙ্গে টেনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, ক্ষুদ্র ও মফস্বল পর্যায়ের উদ্যোক্তারা যাতে সহজে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে পারেন, সে লক্ষ্যে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থায়নের সুব্যবস্থা করা হচ্ছে। মফস্বলের ব্যবসায়ীদের যেন সহজে ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়, সে বিষয়ে জোর দেন তিনি।

দক্ষিণাঞ্চলের কৃষি খাতের অগ্রগতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, খুলনা বিভাগ একটি কৃষিপ্রধান এলাকা। পর্যায়ক্রমে সেচ পাম্পগুলোকে সোলার বা সৌরশক্তিতে রূপান্তর করা হবে। এতে ডিজেল বা বিদ্যুতের খরচ ও ঘাটতির ওপর কৃষকদের নির্ভর করতে হবে না; ফলে ফসল উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং কৃষক ও সাধারণ ভোক্তা উভয়ই লাভবান হবেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *