যশোরে রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত

যশোরে রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৃথক দুটি সড়ক ও ট্রেন দুর্ঘটনায় দুই ইজিবাইক যাত্রী নিহত এবং এক বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ও সন্ধ্যায় যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এবং শহরের ধর্মতলা মোড়ে এসব পৃথক দুর্ঘটনা ঘটে।

ট্রেন-ইজিবাইক সংঘর্ষে নিহত ২:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় রেললাইন অতিক্রম করার সময় একটি ইজিবাইককে ঢাকা থেকে আসা রূপসী বাংলা ট্রেন প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী আজিজুল হক (৪৫) ও এরশাদ (৫০) মর্মান্তিকভাবে নিহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত আজিজুল হক যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে এবং এরশাদ একই এলাকার কুড়ন গাজীর ছেলে। খবর পেয়ে যশোর রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার ও পরিচয় নিশ্চিত করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল্লাহ আল মামুন।

ইজিবাইকের ধাক্কায় সাইকেল আরোহী আহত:

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের ধর্মতলা মোড়ে একটি দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় আনন্দ পাল (২৬) নামে এক বাইসাইকেল আরোহী আহত হন। আহত আনন্দ পাল সদর উপজেলার দিয়াড়া এলাকার মৃত তারক পালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ পাল সাইকেল চালিয়ে নারাণগালির দিকে যাওয়ার সময় ধর্মতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ইজিবাইক তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *