চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্ব : সভাপতি খলিলুর রহমান জুয়েল, সম্পাদক টিপু সুলতান

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্ব : সভাপতি খলিলুর রহমান জুয়েল, সম্পাদক টিপু সুলতান

চৌগাছা প্রতিনিধি 

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

আগামী ২০২৭ ও ২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি পেয়েছে যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাব। এই কমিটির শীর্ষ দুই পদে সভাপতি হিসেবে খলিলুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে টিপু সুলতান দায়িত্ব নিয়েছেন।

আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে নতুন এই পর্ষদ গঠন করা হয়। পুরো নির্বাচন ও কমিটি গঠন পর্বে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কমিটি গঠনের পর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু। এ ছাড়া সভায় নিজেদের মতামত তুলে ধরেন প্রেসক্লাব চৌগাছার সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রকি, ইমাম হোসেন সাগর, টিপু সুলতান এবং সুজন দেওয়ানসহ অন্যান্যরা। আলোচনার একপর্যায়ে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম চূড়ান্ত করা হয়।

নতুন কমিটির বাকি পদগুলোতে যাঁরা জায়গা পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ-সভাপতি হাসান মাহমুদ এবং যুগ্ম সম্পাদক শামীম রেজা। সাংগঠনিক সম্পাদক হিসেবে কবিরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শিপলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সাহিত্য সম্পাদক মুন্সি সাগর এবং পত্রিকা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন সোহেল।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে বাবলুর রহমান, জাফর ইকবাল রিপন, দেবরাজ কুমার এবং শরিফুল ইসলাম সজিবকে।

সভায় ইঞ্জি. রাজু আহমেদ, রফি উদ্দিন ব্যাপারী, মো. খলিলুর রহমান জুয়েল, মো. সুজন দেওয়ান, মেহেদী হাসান শিপলু, মো. শরিফুল ইসলাম সজিব, রেজাউল করিম সাগর এবং শাহিন সোহেলসহ রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরের খেদাপাড়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক

সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *