যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে সর্বোচ্চ ৮ জন এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ জন আটক হয়েছেন। এ ছাড়া মণিরামপুর থেকে ৩ জন, কেশবপুর থেকে ২ জন এবং চৌগাছা, শার্শা, অভয়নগর, বাঘারপাড়া ও বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ১ জন করে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—মিথুন হোসেন, রনি হাসান, হাসিবুল বাশার শান্ত, হুমায়ুন কবির, নাছিম আহমেদ, আবুল জলিল, শেখ আবুল কাশেম বাবু এবং এসএম আব্দুল হক।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

মহম্মদপুরে দুই গোষ্ঠীর বিরোধ ঘিরে উত্তেজনা : পাল্টাপাল্টি অভিযোগ

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্ব : সভাপতি খলিলুর রহমান জুয়েল, সম্পাদক টিপু সুলতান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *