কোটচাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি শাহ্ জামান, সাধারণ সম্পাদক রফিক মন্ডল

কোটচাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি শাহ্ জামান, সাধারণ সম্পাদক রফিক মন্ডল

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য ২২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক দিগন্তবাণীর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আলহাজ্ব মুহা. শাহ্ জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও দৈনিক নবচিত্রের প্রতিনিধি রফিক মন্ডল।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কোটচাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে দ্বি-বার্ষিক এ কমিটি চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি অশোক দে (দৈনিক সংবাদ), মো. জাহাঙ্গীর আলম (দৈনিক সংগ্রাম ও জেটিভি বাংলা), মো. রফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং কামাল হাওলাদার (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কল্যাণ)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাসুম বিল্লাহ (দৈনিক নওরোজ)। সাংগঠনিক সম্পাদক পদে মামুন হোসেন (দৈনিক মাতৃজগত ও নবগঙ্গা টিভি) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে বাবুল হোসেন (দৈনিক মাতৃজগত) দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া অর্থবিষয়ক সম্পাদক হিসেবে এমএ খালেক (দৈনিক বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক সীমান্ত বাণী), প্রচার সম্পাদক মশিয়ার রহমান (দৈনিক সমাচার দর্পণ) এবং ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রাম জোয়ার্দার (দৈনিক জনতা)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন—বিমল ভৌমিক (ডেইলি বাংলাদেশ টুডে), মনোজ কুমার মালাকার (সমাজের কথা), মো. আলমগীর কবীর (দৈনিক স্পন্দন), হুমায়ুন কবির (দৈনিক জনতার কথা), মামুন হোসেন (দৈনিক ইনসাফের চোখ ও দৈনিক বাংলার দৃষ্টি) এবং হৃদয় আহমেদ (দৈনিক বিপ্লবী বার্তা)।

সাধারণ সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন শফিক হাসান (জেটিভি বাংলা), মো. হাসিবুল হাসান (দৈনিক ঢাকা ভয়েজ, দৈনিক টেলিগ্রাম ও সবুজ বাংলা ২৪), সাব্বির হোসেন (দৈনিক রূপান্তর প্রতিদিন) এবং খালেদুর রহমান (দৈনিক আমাদের সময়)। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের বিদ্যুৎ গ্রিডে পেট্রোল বোমা হামলা : বিস্ফোরিত হলো একটি

নিখোঁজের ৩দিন পর চিত্রা নদীতে মিলল ছিনতাইকারীদের কবলে পড়া কিশোর ভ্যান চালকের লাশ

আ.লীগকে ছাড় দেওয়া নেতাদের বিরুদ্ধে বিএনপির শুদ্ধি অভিযান শুরু

যশোর মনিরামপুরের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ডিবি হেফাজতে

যশোরে স্থানীয়দের হাতে আটক সাবেক কাউন্সিলর সন্তোষ দত্ত কয়েক ঘণ্টার ব্যবধানে মুক্ত

কোটচাঁদপুরে নাশকতার প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক

বদলিজনিত বিদায়ে মনিরামপুরের এএসপি ইমদাদুল হককে সংবর্ধনা দিল যশোর জেলা পুলিশ

নিরাপত্তা নিশ্চিতে যশোরে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান দক্ষতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *