প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

সত্য, বস্তুনিষ্ঠতা ও সাধারণ মানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দৈনিক বাংলার ভোর। এ উপলক্ষে আজ শনিবার (২৮ নভেম্বর) প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ। বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর গণমাধ্যমের স্বাধীনতা নানাভাবে খর্ব করা হয়েছে এবং সংবাদ প্রকাশে চাপ ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। এমনকি ডিজিএফআই পর্যন্ত কোন খবর ছাপা যাবে আর কোনটি যাবে না—তা নির্ধারণ করে দিত বলে অভিযোগ করেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে উল্লেখ করে তিনি এ স্বাধীনতার সঠিক ব্যবহার করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, সংবাদপত্রের লেখনী মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে; তাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন যশোর এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান বকুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, দপ্তর সম্পাদক তৌহিদ মনি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোশেদ আলম, তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন অমিত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম আক্তার এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন।

প্রধান অতিথি আরও বলেন, অনেক সংবাদপত্র দ্বিতীয় বর্ষপূর্তি পর্যন্ত টিকতে পারে না, সেখানে বাংলার ভোর চার বছর অতিক্রম করে নতুন বর্ষে প্রবেশ করাটা গর্বের ও আনন্দের। পাঠকের আস্থা, সাংবাদিকদের নিষ্ঠা এবং কর্মীদের পরিশ্রমই পত্রিকার অগ্রযাত্রার মূল শক্তি। গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যা দিয়ে তিনি বলেন, কেবল ঘটনা প্রকাশ করলেই দায়িত্ব শেষ নয়; ঘটনার গভীরে গিয়ে সত্য বের করে আনতে হবে এবং জনস্বার্থ, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সোচ্চার থাকতে হবে।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পাঠকের বিশ্বাস ও আস্থাই সংবাদপত্রের আসল শক্তি। সেই আস্থা অটুট রাখতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের অসংগতি, জনদুর্ভোগ ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনাগুলোকেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেন তাঁরা।

সভাপতির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন বলেন, চার বছরের পথচলায় পাঠকের ভালোবাসা, সহযোগিতা ও আস্থা পত্রিকাটির বড় প্রেরণা। নানা প্রতিকূলতা পেরিয়ে জনস্বার্থের সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে বাংলার ভোর সামনে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

আলোচনা পর্ব শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আয়োজকেরা। পরে শুভেচ্ছা বিনিময় ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষ হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরের খেদাপাড়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক

সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *