চৌগাছায় ডিবি পুলিশের হানা : ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ ঝিনাইদহের যুবক আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ‘ইসকাফ’ (ESkuf) সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি চৌকস টিম চৌগাছা থানাধীন ১১নং সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালায়। বিকেল ২টা ৪৪ মিনিটের দিকে জনৈক কামাল হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করা হয়। এসময় তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারির নাম মো: ফারুক মন্ডল (২৮)। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মো: শাহাজান মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ফারুক মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। যশোরের মাদক নির্মূলে ডিবি পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *