এসপি অফিসের ভেতরেই পকেটমার : খোদ পুলিশ কর্মকর্তার মানিব্যাগ গায়েব !

স্ফুলিঙ্গ ডেক্স :

বগুড়ায় খোদ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের ভেতরে দুর্ধর্ষ এক পকেট চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে অত্যন্ত সুরক্ষিত এই প্রশাসনিক ভবনের ভেতরেই পকেটমারের কবলে পড়েন এক পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় খোদ পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার নাম সৌরভ, যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি জানান, ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে বিশেষ ডিউটির দায়িত্ব পালন করতে তিনি এসপি কার্যালয়ে এসেছিলেন।

এসআই সৌরভ জানান, দুপুর দেড়টার দিকে তিনি কার্যালয়ের রিসেপশনে অফিশিয়াল কাজের জন্য পকেট থেকে মানিব্যাগ বের করে একটি ছবি নেন। কাজ শেষে পুনরায় মানিব্যাগটি পকেটে রাখেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি লক্ষ্য করেন যে, তাঁর পকেটে আর মানিব্যাগটি নেই। পকেটমার অত্যন্ত সুকৌশলে মানিব্যাগটি হাতিয়ে নিয়ে সটকে পড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খোয়া যাওয়া মানিব্যাগে নগদ ৫ হাজার টাকা, ব্যাংকের এটিএম কার্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিশিয়াল কাগজপত্র ছিল বলে ভুক্তভোগী কর্মকর্তা দাবি করেছেন। সুরক্ষিত একটি সরকারি অফিসের ভেতর থেকে পুলিশের মানিব্যাগ চুরি হওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ফাইল ছবি

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *