কোটচাঁদপুরে রেলের ট্রলির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইন চেকিং ট্রলির ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে কোটচাঁদপুরের সাফদারপুর আফার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যশোর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে যশোর থেকে কুষ্টিয়া অভিমুখে একটি রেললাইন চেকিং ট্রলি যাচ্ছিল। সাফদারপুর আফার গেট নামক স্থানে পৌঁছালে ওই অজ্ঞাত ব্যক্তির সাথে ট্রলিটির ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাত্ব অবস্থায় তাঁকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

দুর্ভাগ্যবশত, যশোরে নিয়ে যাওয়ার পথেই রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *