খুলনা থেকে প্রতারক দম্পতি আটক  জব্দ মোটরসাইকেল, মোবাইল ও সিম

খুলনা থেকে প্রতারক দম্পতি আটক জব্দ মোটরসাইকেল, মোবাইল ও সিম

শহিদ জয়:

তারিখ: ২৭ নভেম্বর ২০২৬

দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে বিপুল অঙ্কের পণ্য আত্মসাতের অভিযোগে এক স্বামী ও স্ত্রীকে আটক করেছে যশোরের সাইবার ইনভেস্টিগেশন টিম। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর খুলনার খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন পাবনার চাটমোহর উপজেলার দোদারিয়া পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে খালেক সরকার এবং তাঁর স্ত্রী খুলনার সোনাডাঙ্গা থানার রায়ের মহল এলাকার চান সরদারের মেয়ে নীলা খাতুন (৩৬)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, একটি পকেট রাউটার এবং সাতটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাইবার ইনভেস্টিগেশন টিমের উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত ঘোষ জানান, গত ১৭ অক্টোবর যশোরের ফতেপুর ইউনিয়নের রাজিবুল হক তূর্যর হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি নিজেকে প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়ে ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামালের ভুয়া ওয়ার্ক অর্ডার পাঠান। গাজীপুরের ফারাজ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আসা ওই পণ্যের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকা।

গত ২৩ অক্টোবর চালানটি যশোরের বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল এলাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রতারক চক্রটি শানতলা পেপসি গেট এলাকায় ট্রাকের গতিরোধ করে নিজেদের প্যারাগন ফিডের প্রতিনিধি পরিচয় দেয়। এরপর ৬০০ বস্তা পণ্য ট্রাক থেকে নামিয়ে নছিমনে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। গন্তব্যে মালামাল না পৌঁছানোয় প্রতারণার বিষয়টি সামনে আসে।

এ ছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মেসার্স আর এন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সুরেশ কুমার আগরওয়ালের কাছ থেকেও কাজী ফার্মের পরিচালক পরিচয়ে ৭৫ মেট্রিক টন গম নেওয়া হয়। দ্রুত অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও সব মিলিয়ে ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকা বকেয়া রেখে সটকে পড়ে চক্রটি। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রতারকদের কোনো সম্পৃক্ততা না থাকার বিষয়টি নিশ্চিত হন ক্ষতিগ্রস্তরা।

এসব ঘটনায় দায়ের হওয়া পৃথক তিনটি মামলার মধ্যে ফতেপুরের রাজিবুল হক তূর্যর মামলায় খালেক সরকার ও নীলা খাতুনকে এবং বাকি দুটি মামলায় কেবল নীলা খাতুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, খালেক সরকারের বিরুদ্ধে চেক ডিজঅনার ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধেও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) আটক দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। : ছবি সংগৃহীত। 

আরো পড়ুন

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

মহম্মদপুরে দুই গোষ্ঠীর বিরোধ ঘিরে উত্তেজনা : পাল্টাপাল্টি অভিযোগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *