কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল সার উদ্ধার পিকআপসহ দুজন আটক

কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল সার উদ্ধার পিকআপসহ দুজন আটক

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজার এলাকা থেকে আজ শুক্রবার ৪০ বস্তা টিএসপি সার অবৈধভাবে উপজেলার বাইরে নিয়ে বিক্রির চেষ্টার সময় একটি পিকআপভ্যানসহ দুজনকে আটক করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে আসামিদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং সংশ্লিষ্ট সারগুলো জব্দ করা হয়। এই অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।

পরবর্তীতে জব্দকৃত সার ভেজাল প্রমাণিত হওয়ায়  কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা কৃষি কর্মকর্তার সরাসরি উপস্থিতিতে সেগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়। পুরো মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে পুলিশের একটি চৌকস টিম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থ রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

লং মার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহে জামায়াতের সংবাদ সম্মেলন

কোটচাঁদপুরে মাছ ব্যবসায়ীকে বেঁধে মারধর ও টাকা ছিনতাই

কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা : ঘুষের টাকাসহ আটক ১

কোটচাঁদপুর হাসপাতালে রোগীর ভোগান্তি কমিয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান এমপি মতিয়ার রহমানের

১৩ বছর পর ঝিনাইদহের সুলতান হত্যা মামলার প্রধান আসামি সিআইডির জালে

তারুণ্যের উচ্ছ্বাসে কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কোটচাঁদপুর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস পালিত

"হামলা চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না" ঝিনাইদহে সিপিবি ও বাসদ নেতাদের হুঁশিয়ারি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *