আলমডাঙ্গায় ৫২ পুরিয়া হেরোইনসহ কুখ্যাত কারবারি গ্রেপ্তার

আলমডাঙ্গায় ৫২ পুরিয়া হেরোইনসহ কুখ্যাত কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশ এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪ গ্রাম ওজনের ৫২ পুরিয়া অবৈধ হেরোইনসহ মো. আহাদ আলী (৩৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন হারদী গাংপাড় এলাকার জনৈক রফিকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. আহাদ আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার গোবিন্দপুর মাঠপাড়া এলাকার মৃত কাদের শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ রাকিবুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। আলমডাঙ্গা থানার সাব-ইনস্পেক্টর (এসআই) এস এম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হারদী গাংপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. আহাদ আলীকে আটক করেন।

এ সময় তাঁর হেফাজত তল্লাশি করে ১৪ গ্রাম ওজনের মোট ৫২ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদকদ্রব্য অবৈধভাবে বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অপরাধমূলক কর্মকাণ্ডে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত দুটি মোবাইল ফোন (যার মধ্যে একটি স্যামসাং স্মার্টফোন ও অন্যটি আইটেল বাটন মোবাইল ফোন) জব্দ করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও আলমডাঙ্গা থানায় ৩টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ ও অপরাধমুক্ত চুয়াডাঙ্গা জেলা গঠনে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দামুড়হুদায় পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেল চাপা : জাম্বুর ছেলে সন্ত্রাসী মারুফ আটক

আলমডাঙ্গায় শীর্ষ মাদকসম্রাট সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী তন্নি গ্রেপ্তার

দর্শনায় বসতবাড়ি থেকে ৫৫ বোতল মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার ২

দামুড়হুদায় ভ্যান ভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ : আটক দুই চোরাকারবারি

শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পূজা উদযাপন নিশ্চিতকরণে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের বিশেষ তদারকি

চুয়াডাঙ্গায় দুর্ধর্ষ সন্ত্রাসী ২৭ মামলার আসামি পিয়াল ট্যাপেন্টাডল ও অস্ত্রসহ গ্রেপ্তার

জীবননগরে ৪৫৩ বোতল নিষিদ্ধ সিরাপসহ চিহ্নিত মাদক কারবারি দেলু গ্রেফতার

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের জরুরি মতবিনিময় সভা

দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *