আলমডাঙ্গায় শীর্ষ মাদকসম্রাট সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী তন্নি গ্রেপ্তার

আলমডাঙ্গায় শীর্ষ মাদকসম্রাট সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী তন্নি গ্রেপ্তার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার এজাহারনামীয় পলাতক শীর্ষ মাদক কারবারি সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকে (২৭) গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল আটটা কুড়ি মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকায় অবস্থিত তাঁদের নিজস্ব বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ার মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে ও শীর্ষ মাদক কারবারি সুষম কাওনাইন (৩৭) এবং তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নি (২৭)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের সরাসরি নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১৩ (তারিখ: ১৬ অক্টোবর ২০২৬), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে তাঁদের খুঁজছিল পুলিশ। এছাড়া প্রধান আসামি সুষম কাওনাইনের বিরুদ্ধে এর আগেও আলমডাঙ্গা থানায় চাঁদাবাজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

অভিযানের সময় আসামিদের ব্যবহৃত স্মার্টফোন জব্দ করে তা পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে উক্ত মাদক মামলার ঘটনার সাথে তাঁদের সরাসরি সম্পৃক্ততার চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। প্রাপ্ত এসব তথ্য নিবিড়ভাবে যাচাই-বাছাই করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকের অপব্যবহার রোধ এবং একটি পরিচ্ছন্ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনায় বসতবাড়ি থেকে ৫৫ বোতল মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার ২

দামুড়হুদায় ভ্যান ভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ : আটক দুই চোরাকারবারি

শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পূজা উদযাপন নিশ্চিতকরণে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের বিশেষ তদারকি

চুয়াডাঙ্গায় দুর্ধর্ষ সন্ত্রাসী ২৭ মামলার আসামি পিয়াল ট্যাপেন্টাডল ও অস্ত্রসহ গ্রেপ্তার

জীবননগরে ৪৫৩ বোতল নিষিদ্ধ সিরাপসহ চিহ্নিত মাদক কারবারি দেলু গ্রেফতার

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের জরুরি মতবিনিময় সভা

দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে কেক কাটলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার : পুলিশ সুপারের কড়া বার্তা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *