শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পূজা উদযাপন নিশ্চিতকরণে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের বিশেষ তদারকি

শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পূজা উদযাপন নিশ্চিতকরণে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের বিশেষ তদারকি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকার পূজামণ্ডপসমূহ সরেজমিন পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার এবং পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক) চুয়াডাঙ্গার সভানেত্রী মিসেস হাবিবা নুসরাত হক মৌ।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু করে রাত পর্যন্ত তারা বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষে এই পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল প্রতিনিধিদের সঙ্গে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শনকালে পুলিশ সুপার মেহদী শাহরিয়ার বলেন, উৎসবের এই আনন্দঘন মুহূর্তে দেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ যেকোনো মূল্যে অটুট রাখতে হবে। তিনি পূজা উদযাপন কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন, মণ্ডপের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিজস্ব স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এর বাইরে সাদা পোশাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং ট্রাফিক পুলিশসহ পুলিশের অন্যান্য বিশেষ ইউনিটগুলো সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছে। সার্বিক দুর্গোৎসবকে সম্পূর্ণ নিরাপদ রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।

উক্ত মণ্ডপ পরিদর্শন কার্যক্রমে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুয়াডাঙ্গায় দুর্ধর্ষ সন্ত্রাসী ২৭ মামলার আসামি পিয়াল ট্যাপেন্টাডল ও অস্ত্রসহ গ্রেপ্তার

জীবননগরে ৪৫৩ বোতল নিষিদ্ধ সিরাপসহ চিহ্নিত মাদক কারবারি দেলু গ্রেফতার

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের জরুরি মতবিনিময় সভা

দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে কেক কাটলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার : পুলিশ সুপারের কড়া বার্তা

চুয়াডাঙ্গায় ডিএনসির দিনব্যাপী সাঁড়াশি অভিযান : ২ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গায় কওমি মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ‘বড় হুজুর’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সৌহার্দ্য ও সচেতনতার বার্তা ছড়িয়ে জীবননগরে পুলিশ-সাংবাদিক ফুটবল ম্যাচ : ১-১ গোলে সমতা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *