২ কেজি গাঁজাসহ বাগেরহাটের ৭০ বছর বয়সী লুৎফার আটক

২ কেজি গাঁজাসহ বাগেরহাটের ৭০ বছর বয়সী লুৎফার আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মীর লুৎফার রহমান (৭০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামি মীর লুৎফার রহমান বাগেরহাট জেলার রামপাল থানাধীন পারগোবিন্দপুর গ্রামের মৃত মীর মাহতাবের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় তাদের একটি চৌকস দল। এ সময় যাত্রী ছাউনির সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে মীর লুৎফার রহমানকে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দ করার পাশাপাশি আসামিকে তাৎক্ষণিক হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।  ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *