হাজিরা শেষে মুক্ত হতে পারলেন না জেলা আ.লীগ সভাপতি মিলন

হাজিরা শেষে মুক্ত হতে পারলেন না জেলা আ.লীগ সভাপতি মিলন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে নিয়মিত একটি মামলায় হাজিরা শেষে বিজ্ঞ আদালতের নির্দেশে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) দুপুরে যশোরের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম শেষে তাঁকে কড়া পুলিশ প্রহরায় প্রিজন ভ্যানে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে বর্তমানে কোতোয়ালি থানায় মোট তিনটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর মধ্যে কোতোয়ালি থানার একটি নিয়মিত মামলায় (মামলা নং-৫৩, তারিখ: ১৯ নভেম্বর ২০২৪; জিআর নং-৯৬০/২৪) দণ্ডবিধির ১৪৭, ৪৪৭ ও ৩২৩ ধারার পাশাপাশি ১৯০৮ সালের বিস্ফোরক সংক্রান্ত আইনের ৩/৫ ধারায় তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

রোববার নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপরই তাঁকে দ্রুত প্রিজন ভ্যানে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *