সভাপতি ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, সাধারণ সম্পাদক ডা. আহসান কবির বাপ্পী

সভাপতি ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, সাধারণ সম্পাদক ডা. আহসান কবির বাপ্পী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সংগঠন ‘ডক্টর্স ওয়েলফেয়ার সোসাইটি’র ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. উবায়দুল কাদির উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে ডা. মোঃ আহসান কবির বাপ্পী মনোনীত হয়েছেন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (Superintendent In-charge) ডা. মো. হুসাইন শাফায়াত এই নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রদান করেন।

অনুমোদিত নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দুজন— ডা. মোঃ তমিজ উদ্দীন সেখ এবং ডা. আ.ন.ম. বজলুল রশীদ (টুলু)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ডা. মোঃ শফিউল্লাহ সবুজ এবং ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • কোষাধ্যক্ষ: ডা. খন্দকার রেজওয়ান-উন-দারাইন

  • সাংগঠনিক সম্পাদক: ডা. এস কে রাজিবুল ইসলাম

  • সহ-সাংগঠনিক সম্পাদক: ডা. মোঃ আজিম উদ্দীন

  • দপ্তর সম্পাদক: ডা. মোঃ নাহিদ সিরাজ

  • বিজ্ঞান বিষয়ক সম্পাদক: ডা. মোঃ তৌহিদুকুর রহমান খান (কাফি)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: ডা. রাজিব কুমার হালদার

  • সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক: ডা. তানজিলা ইয়াসমিন

  • ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক: ডা. মোঃ মনিরুজ্জামান তুষার

এছাড়া নতুন এই কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে ১০ জন চিকিৎসককে। তাঁরা হলেন— ডা. হিমাদ্রি শেখর সরকার, ডা. মোঃ আব্দুল কাদের, ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. মোঃ মাহফুজুর রহমান, ডা. এম এ গোলাম কিবরিয়া, ডা. মোঃ তৌহিদুল ইসলাম, ডা. মোঃ শরিফুল ইসলাম শরিফ, ডা. মোঃ আব্দুর রশীদ, ডা. মোঃ মোশফেক-উর-রহমান এবং ডা. মোঃ মুবাশ্বির হাসান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন এই কার্যনির্বাহী কমিটি হাসপাতালের চিকিৎসকদের পেশাগত কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি রোগীদের সার্বিক চিকিৎসাসেবা ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *