যশোর শহরের পুরাতন কসবায় ঝুলন্ত অবস্থায় চৌগাছার তরুণীর লাশ উদ্ধার

যশোর শহরের পুরাতন কসবায় ঝুলন্ত অবস্থায় চৌগাছার তরুণীর লাশ উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে শেফা (২০) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাজীপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শেফা যশোরের চৌগাছা উপজেলার মির্জাপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তিনি পুরাতন কসবার ওই বাসায় বেশ কয়েকজন রুমমেটের সঙ্গে ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে দীর্ঘ সময় ধরে শেফার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সাড়াশব্দ না পেয়ে রাত আনুমানিক ১২টার দিকে রুমমেটদের সন্দেহ হয়। পরবর্তীতে তারা বাড়ির মালিককে বিষয়টি অবহিত করেন। পরে বাড়ির মালিক ও রুমমেটেরা মিলে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে শেফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতিসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *