শার্শায় এসআরবি-৬ যশোর ক্যাম্পের অভিযান, ৫৯৬ বোতল উইনকেরেক্সসহ দুজন গ্রেপ্তার

শার্শায় এসআরবি-৬ যশোর ক্যাম্পের অভিযান, ৫৯৬ বোতল উইনকেরেক্সসহ দুজন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১০ নভেম্বর ২০২৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় যশোর জেলার শার্শা থানা এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কোডিনযুক্ত সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৬), যশোর ক্যাম্প।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামস্থ জনৈক চতুর আলীর মহেষভাঙ্গা খালের পার্শ্ববর্তী স্থানে খড়ের গাদার ভেতরে অবৈধ মাদকদ্রব্য মজুত করা হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে খড়ের গাদার ভেতর থেকে ৫৯৬ বোতল অবৈধ উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআরবি।

গ্রেপ্তারকৃতরা হলেন—শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩২) এবং একই গ্রামের মো. শহিদ আলীর ছেলে মো. মহিনুর ইসলাম (৩৩)।

উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইন ও বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোল বন্দর দিয়ে তীর্থযাত্রায় ভারতে গেলেন ১০৮ জন সনাতন ধর্মাবলম্বী ও ইসকন সদস্য

বেনাপোল চেকপোস্টে জাল ভ্রমণ কর রসিদের রমরমা বাণিজ্য !

কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা মামলায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে

জানমাল রক্ষা ও নাশকতারোধে গোপালগঞ্জে নামলো বিজিবি : দিন-রাত যৌথ টহল

চৌগাছায় বিধবা নারীর রহস্যজনক মৃত্যু

বাঘারপাড়ায় চিত্রা নদীতে মাটি কাটার দায়ে মাটি খেকো খিলাতকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের মুনসেফপুরে দিন-দুপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা !

কেশবপুরের সাগরদাঁড়ীতে স্কুলে প্রবেশ করে শিক্ষকদের লাঞ্ছিত : প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানবব...

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে যশোরে রাজনৈতিক টানটান উত্তেজনা : রাজপথে সতর্ক অবস্থানে পুলিশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *