মহম্মদপুরে কাঠ ব্যবহার ও লাইসেন্স না থাকায় সীমান্ত ইটভাটা বন্ধ ঘোষণা

মহম্মদপুরে কাঠ ব্যবহার ও লাইসেন্স না থাকায় সীমান্ত ইটভাটা বন্ধ ঘোষণা

মাগুরা প্রতিনিধি

তারিখ: ১০ নভেম্বর ২০২৬

মাগুরার মহম্মদপুর উপজেলায় কয়লার পরিবর্তে কাঠ ও গাছের গুঁড়ি পুড়িয়ে ইট তৈরি, কৃষিজমি নষ্ট করা এবং বৈধ লাইসেন্স ছাড়াই ভাটা পরিচালনার অপরাধে একটি অবৈধ ইটভাটা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে ইতিপূর্বে আর্থিক জরিমানা করা হলেও তা না মেনে পুনরায় একই অপরাধ করায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত ‘সীমান্ত ইটভাটা’য় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী ভাটাটির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ও অপরাধ ভ্রাম্যমাণ আদালতে সত্য প্রমাণিত হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মাসেও একই অপরাধের দায়ে সীমান্ত ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে তারা পুনরায় কাঠ ও গাছের গুঁড়ি দিয়ে ইট পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে এ দিন ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভাটার চুল্লিতে পানি ঢেলে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং এর যাবতীয় কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।

পরিবেশ রক্ষার্থে পরিচালিত এই যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর মাগুরা কার্যালয়ের প্রতিনিধিদল, মহম্মদপুর ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এবং পুলিশ সদস্যরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো ধরনের আইনবহির্ভূত বা অবৈধ কার্যক্রম কোনো ইটভাটায় চলতে দেওয়া হবে না। পরিবেশ ও আইন রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মাগুরায় কলেজের ক্যাম্পাসে মিষ্টির ডিব্বার ভেতর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মাগুরায় ছাত্রলীগ নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু : জানাজায় যোগ দিলেন কারাবন্দী স্বামী

মাগুরার শালিখায় দুই ক্লিনিকে কর্মচারী যখন ডাক্তার !

লুণ্ঠিত স্বর্ণ ভাগাভাগির দ্বন্দ্বে যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যা : মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার...

মহম্মদপুরে মধুমতী নদী থেকে আনুমানিক ষাটোর্ধ্ব অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শালিখায় গভীর রাতে প্রবাসী স্ত্রীর ঘরে আইনজীবী !

মহম্মদপুরে মধুমতি নদীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলায় লাখো মানুষের ঢল

মাগুরা কুচিয়ামোড়া ইউনিয়নে দুই পরীক্ষার্থীর অকাল মৃত্যু

মাগুরা সদরে দুই এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *