যশোরের সেই ভেজাল মধুকারবারী মাহাবুবের ছয় মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট : 

যশোরের আলোচিত শেখহাটির বিসমিল্লাহ মধু ট্রেডিং এ এবার র‌্যাব হানা দিয়েছেন। বুধবার দুপুর ১২ টার পর থেকে অভিযান শুরু হয়ে চলে দুপুর তিনটা পর্যন্ত। এসময় ওই কারখানা থেকে ভেজাল মধু তৈরীর বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করা হয়। একই সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান মালিক মাহাবুব ইসলাম মধুকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, তাদের কাছে খবর আসে দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ মধু ট্রেডিং এ ভেজাল মধু উৎপাদন করে তা বাজারজাত করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এক পর্যায় যেয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে নিজেরায় মধু তৈরী করে তার খাটি মধু হিসেবে বাজার জাত করছেন। এছাড়া চারটি পন্য উৎপাদনের নাম করে কালোজিড়া, সাদাতিলসহ বিভিন্ন পন্য অবৈধভাবে মোড়ক জাত করে বিক্রি করা হয়। এমনকি গোডাউনে যেয়ে বিভিন্ন মোড়ক পাওয়া যায়। এছাড়া কাসন্দি বানানোর জন্য গত বছরের আম ফিজিয়ান করে রাখা হয়। পরে সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস প্রতিষ্ঠান মালিক মাহাবুব ইসলাম বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। অভিযানে বিএসটিআই প্রতিনিধিরা অংশ নেন। 

এদিকে অপর একটি সূত্র জানায় এর আগেও ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।একাধিকবার তার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। জরিমানাও করা হয়। তবে, এবার সরাসরি অর্থদন্ড দেয়া হয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *