নৃত্য দিবসে যশোরে শোভাযাত্রা

স্ফুলিঙ্গ রিপোর্ট :
‘নতুন দিনের প্রত্যাশায়.. নাচবে বিশ্ব ভালোবাসায়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে যশোরে পালিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস।
বুধবার বিকেলে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা যশোর জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুণ অর রশিদ, নৃত্য প্রশিক্ষক সঞ্জীব চক্রবর্তী , চারুপীঠ সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, কিংশুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেলসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
পরে শিল্পকলা একাডেমিতে নৃত্যানুষ্ঠানে নৃত্যবিতানের নয় শিল্পীর পরিবেশন করে কথক নৃত্য। এরপর একে একে মনিপুরী, লোক, সাওতালি ও সাধারণ নৃত্য পরিবেশন করে যশোরের ১৪টি সংগঠনের ছোটোবড়ো ২শ শিক্ষার্থী নৃত্যশিল্পীরা।
অংশগ্রহণকারী নৃত্য সংগঠন গুলো হলো, নৃত্যবিতান, জেলা শিল্পকলা একাডেমী, সুরধনী, চারুপীঠ, রূপকার, শিল্পাঙ্গন, সুরনিকেতন, উদীচী, সুরবিতান সঙ্গীত একাডেমি, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্র, ঝিকরগাছা উপজেলা শিল্পকলা একাডেমী, মা নৃত্যালয় ও উৎকর্ষ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *