যশোরে মোল্লাপাড়া গোরস্থান এলাকা থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোরে মোল্লাপাড়া গোরস্থান এলাকা থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের কোতোয়ালি থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বারান্দী মোল্লাপাড়া গোরস্থানের উত্তর পাশে একটি জমি থেকে কসটেপে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পূর্ব বারান্দী মোল্লাপাড়া গোরস্থানের উত্তর পাশে হিটুর মালিকাধীন জমিতে স্থানীয় লোকজন একটি কালো কসটেপ এবং আরেকটি লাল কসটেপ দ্বারা মোড়ানো সন্দেহজনক দুটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে ককটেল সদৃশ বস্তু দুটি নিরাপদে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কে বা কারা কী উদ্দেশ্যে ওই জমিতে ককটেল সদৃশ বস্তুগুলো রেখে গেছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোর চাউলিয়ায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ : প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী : চাঁচড়ায় বিএনপির প্রস্তুতি সভা

শার্শার ফেনসিডিল মামলায় মোখলেছুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

যশোরে ১১৫ বোতল উইনডোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ২২ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফলে শার্শার উলাশীতে জামায়াতের ব্যাপক প্রচার

কেশবপুরের পাঁজিয়ায় বাজারে দোকান চুরির চেষ্টা : গাঁজা সেবনের কলকেসহ চোর আটক

প্রধান শিক্ষক ও দপ্তরি আটক : অভিযুক্ত ধর্ষক শিক্ষক এখনো অধরা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *