প্রধান শিক্ষক ও দপ্তরি আটক : অভিযুক্ত  ধর্ষক শিক্ষক এখনো অধরা

প্রধান শিক্ষক ও দপ্তরি আটক : অভিযুক্ত ধর্ষক শিক্ষক এখনো অধরা

শহিদ জয়:

যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শৌচাগারে নিয়ে ধর্ষণের ঘটনার পর তা ধামাচাপা দেওয়া ও আসামিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এক দপ্তরিকে আটক করেছে পুলিশ।  বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেন পলাতক রয়েছেন।

আটককৃতরা হলেন— অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত তৈয়ব দফাদারের মেয়ে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন এবং বাহিরঘাট গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ও বিদ্যালয়ের দপ্তরি মোস্তাফিজুর রহমান।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, গত ২৬ অক্টোবর সোমবার উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যায়। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বুইকারা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে) ইমরান হোসেন শৌচাগারে প্রবেশ করে মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পাশাপাশি ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরের দিন মঙ্গলবার ভুক্তভোগী শিশুটি স্কুলে যেতে অস্বীকৃতি জানালে তার মা কারণ জানতে চান। তখন শিশুটি শিক্ষক ইমরান কর্তৃক ধর্ষণের ভয়ংকর নির্যাতনের কথা তার মাকে খুলে বলে। বিষয়টি জানাজানি হওয়ার পর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর পিতা বাদী হয়ে অভয়নগর থানায় একটি নিয়মিত ধর্ষণ মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে, ধর্ষণের বিষয়টি ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে অবহিত করেছিলেন। কিন্তু প্রধান শিক্ষক কোনো ধরনের আইনগত বা প্রশাসনিক পদক্ষেপ না নিয়ে উল্টো দপ্তরি মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় মূল অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে পালিয়ে যেতে সহায়তা করেন। অপরাধের সহযোগিতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃত প্রধান শিক্ষক ও দপ্তরিকে উক্ত ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনার মূল অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফলে শার্শার উলাশীতে জামায়াতের ব্যাপক প্রচার

কেশবপুরের পাঁজিয়ায় বাজারে দোকান চুরির চেষ্টা : গাঁজা সেবনের কলকেসহ চোর আটক

যশোরে ২১৭০ পিস ইয়াবা, ২০ বোতল কফ সিরাপ ও প্রাইভেটকারসহ ৫ জন গ্রেপ্তার

ওয়ারেন্ট তামিল করে বিপাকে ঝিকরগাছা থানার এএসআই!

জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিলে শেখ হাসিনার বর্বরতার নিন্দা

শার্শায় মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষক প্রশিক্ষণ ও নবীনবরণে মুখর যবিপ্রবি : সনদ বিতরণ এবং বিএমবি বিভাগের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন

ঝিকরগাছায় যুবক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফজলুর রহমান গ্রেপ্তার

১১ দিন পর মণিরামপুরে পৌঁছাল একই পরিবারের ৪ জনের মরদেহ : চোখের জলে দাফন সম্পন্ন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *