যশোরে নিখোঁজের দুই দিন পর প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার

যশোরে নিখোঁজের দুই দিন পর প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় ইমন হোসেন (২৪) নামে এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার এবং চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন (১৬) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে একজনের লাশ উদ্ধার করা হয় এবং অন্যজন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়া এলাকার ইমরান হোসেনের ছেলে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ইমন হোসেন গত ২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে স্বজনরা যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির অদূরে বাগানপাড়া এলাকার ‘শফির ডোবখানা’য় ইমনের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

অন্যদিকে, জেলার মনিরামপুর উপজেলায় পারিবারিক ও মানসিক সমস্যায় ভুগে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন নামে এক কিশোর মারা গেছে। নিহত ইয়াসিন মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত শাহাদতের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভোগা ইয়াসিন গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় মামার বাড়িতে পরিবারের সবার অগোচরে বিষপান করে ছটফট করতে থাকে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউ ও মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে চারটার দিকে সে মারা যায়।

পৃথক দুটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আলাদা অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরে মাদক সেবনের দায়ে পুলিশের হাতে ধৃত ২ : ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের জেল

ভাতুড়িয়ায় পারিবারিক কলহ : ভাবিকে পিঠে ছুরিকাঘাত করল নেশাগ্রস্ত দেবর

অভয়নগরের বাহারুল হত্যা মামলায় নতুন মোড় : ব্যাংকে লেনদেনের তথ্যসহ ভাড়াটে খুনি গ্রেপ্তার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী যশোরে : বিমানবন্দর থেকে সড়কপথে চুয়াডাঙ্গায় গমন

যশোরে এনজিও চাকরি মেলায় উপচে পড়া ভিড় : পাঁচ শতাধিক পদের বিপরীতে সিভি জমা দিলেন ১০ হাজার প্রার্থী

‘শুধু বিসিএস নয়, শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে’: জেলা শিল্পকলায় অধ্যাপক নার্গিস বেগম

ডেঙ্গুর লার্ভা পাওয়ার অভিযোগে যশোর জেনারেলের সামনে ২ ভবনকে ১.৬০ লাখ টাকা অর্থদণ্ড

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *