ঝিকরগাছায় যুবক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফজলুর রহমান গ্রেপ্তার

ঝিকরগাছায় যুবক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফজলুর রহমান গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালীপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান ওই গ্রামের আসিরুদ্দিনের ছেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আশিকুর রহমান এবং তার চাচাতো ভাই ফজলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাত ১২টার দিকে ফজলুর রহমান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আশিকুরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং লোহার শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে আটক করে। ঘটনার সময় ঘাতক ফজলুর রহমান আহত হওয়ায় সে বর্তমানে পুলিশ পাহারায় যশোর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিলে শেখ হাসিনার বর্বরতার নিন্দা

শার্শায় মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষক প্রশিক্ষণ ও নবীনবরণে মুখর যবিপ্রবি : সনদ বিতরণ এবং বিএমবি বিভাগের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন

১১ দিন পর মণিরামপুরে পৌঁছাল একই পরিবারের ৪ জনের মরদেহ : চোখের জলে দাফন সম্পন্ন

বর্ষীয়ান সাংবাদিক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরের বিবৃতি

যশোরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জেলা জামায়াতের আলোচনা সভা

যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রৌঢ়ার আত্মহত্যা

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের মহতী উদ্যোগ : অসহায় দোকানিকে ঘুরে দাঁড়াতে নগদ অর্থ প্রদান

"দলীয় পরিচয় অপরাধের ঢাল হতে পারে না, অন্যায় করলে রেহাই নেই": যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *