২১ পিস ইয়াবাসহ রিয়াজ খলিফা গ্রেফতার

২১ পিস ইয়াবাসহ রিয়াজ খলিফা গ্রেফতার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ খলিফা (২৮) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাস্টার বাড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত রিয়াজ খলিফা নীলগঞ্জ ইউনিয়নের রোসনাবাদ এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাস্টার বাড়ি বাজারের মতিউর রহমানের চায়ের দোকানের উত্তর পাশে ইট সলিং রাস্তার ওপর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে রিয়াজ খলিফাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর শরীর তল্লাশি চালিয়ে ২১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কলাপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি পাঠিয়েছেন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

টিয়াখালীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: মা-বাবাকে বেঁধে সোনা ও নগদ টাকা লুট!

কলাপাড়ায় মাদকের আস্তানায় হানা: ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

স্বউদ্যোগে জনস্বার্থে খালের ওপর নিজের ৩ তলা ভবন ভাঙলেন রুস্তম খলিফা

সরকারি মিটারে বিএফডিসি'র ম্যানেজারের চার্জ বাণিজ্য!

১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলা করে বিপাকে দরিদ্র পরিবার

দীর্ঘ ৩০ বছরেও নির্মাণ হয়নি পাখিমারা খালের স্থায়ী সেতু!

লালুয়া জনতা বিদ্যালয়ের পৌনে চারশ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিলেন ইউএনও

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান : ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৬ মামলার দুর্ধর্ষ আসামি মাসুদ রানা এবার ইয়াবাসহ গ্রেফতার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *