স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৭ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে যশোরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হামিদপুর আল-হেরা কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কলেজে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।
এ সময় ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও এর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শওকত আলী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, মার্কেটিং বিভাগের প্রভাষক রহমত হোসেন এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক সোহেল রানা।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাবিবুর রহমান লেন্টু। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
